দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৩৬১
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইশার নামায আদায়ের পর দণ্ডায়মান হয়ে আট রাকাত নামায আদায় করতেন এবং তারপর দুই রাকাত তিনি ফজরের নামাযের আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে আদায় করতেন। এই দুই রাকাত নামায তিনি কখনও পরিত্যাগ করতেন না (এটা ফজরের সুন্নাত)। অত্র হাদীছে জাফার ইবন মুসাফির-এর বর্ণনায় বিতিরের পরে সাহরীর আযান ও ফজরের আযানের মধ্যবর্তী সময়ে দুই রাকাত নামায বসে পড়তেন বলে উল্লেখ করা হয়েছে। ।