আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৩৬৪
তিনি বলেনঃ তাঁকে ইবন আব্বাস (রাঃ) এর আযাদকৃত গোলাম কুরাইব আবহিত করেন যে, একদা তিনি তাঁকে জিজ্ঞাসা করেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম রাত্রিতে কিরূপ নামায আদায় করতেন? তখন তিনি বলেনঃ একদা রাত্রিতে আমি তাঁর সাথে অবস্থান করি, ঐ সময় তিনি মায়মূনা (রাঃ) এর গৃহে ছিলেন। অতঃপর তিনি নিদ্রা যান এবং রাতের এক-তৃতীয়াংশে অথবা অর্ধেক অতিক্রান্ত হওয়ার পর তিনি গাত্রোত্থান করে পানির বদনায় কাছে গিয়ে উযু করেন এবং আমিও তাঁর সাথে উযু করি। অতঃপর তিনি নামাযে দণ্ডায়মান হলে আমি তাঁর বাম পাশে গিয়ে দাঁড়লে তিনি আমাকে টেনে ডান পাশে নিয়ে আসেন। পরে তিনি তাঁর হস্ত মোবারক আমার মস্তকের উপর স্থাপন করেন, তিনি আমার কান মলে আমাকে সতর্ক করেন। এই সময় তিনি হাল্কাভাবে দুই রাকাত নামায আদায় করেন। আমার মনে হয় যে, তিনি প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করেন। অতঃপর তিনি সালাম ফিরান এবং পরে বিতির সহ এগার রাকাত নামায আদায় করে ঘুমিয়ে পড়েন। অতঃপর বিলাল (রাঃ) এসে আস-সালাতু ইয়া রাসুলাল্লাহ বলায় তিনি উযু করে দাঁড়িয়ে দুই রাকাত নামায (ফজরের সুন্নাত) আদায় করেন, পরে মসজিদে গিয়ে লোকদের সাথে জামাআতে ফজরের নামায আদায় করেন। ।