Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৩৬৯

প্রায় ১ মিনিট · ১০৩ শব্দ

তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম উছমান ইবন মাযউন -কে ডেকে পাঠান। তিনি আগমন করলে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে উছমান। তুমি আমার সুন্নাতের বিরোধিতা করছ? তিনি আল্লাহ্‌র শপথ করে বলেনঃ ইয়া রাসূলাল্লাহ। না, বরং আমি আপনার সুন্নাতের অন্বেষণকারী। তখন তিনি বলেনঃ আমি ঘুমাই এবং নামাযও আদায় করি, রোযা রাখি এবং ইফতারও করি, এবং স্ত্রীও গ্রহণ করি। হে উছমান! তুমি আল্লাহকে ভয় কর। তোমার প্রতি তোমার বিবির হক আছে, তোমার মেহমানের হক আছে, তোমার নফসের হক আছে। অতএব তুমি রোযাও রাখ এবং রোযাহীনও থাক, নামায আদায় কর এবং নিদ্রাও যাও।

ছবি বানান