দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৩৮৮
তিনি বলেনঃ একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাকে বলেনঃ তুমি কুরআন এক মাসে খতম করবে। তিনি বলেনঃ এর চাইতে কম সময়ে খতম করার সামর্থ আমার আছে। তখন তিনি বলেনঃ তবে বিশ দিনে খতম করবে। তিনি (ইবন আমর) বলেনঃ এর চাইতেও কম সময়ে আমি তা খতম্ করতে পারি। তিনি বলেনঃ তাহলে পনর দিনে খতম করবে। আবার আমি বলিঃ এর চাইতেও কম সময়ে তা খতম করতে পারি। তিনি বলেনঃ তবে দশ দিনে খতম করবে। পুনরায় আমি বলিঃ আমি এর চাইতেও কম সময়ে খতম করতে পারি। তিনি বলেনঃ তবে সাত দিনে খতম করবে এবং এর চাইতে কম দিনে খতম করবে না।