আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৩৯৬
তাঁরা বলেন, একদা ইবন মাসউদ (রাঃ) এর খিদমতে এক ব্যক্তি উপস্থিত হয়ে বলেন, আমি মুফাসসালের (সূরা হুজুরাত হতে নাস পর্যন্ত) সূরাগুলো নামাযের একই রাকাতে তেলাওয়াত করি। ইবন মাসউদ (রাঃ) বলেনঃ এটা (অতি দ্রুত তিলাওয়াত) কবিতা পাঠের অনুরূপ অথবা গাছ থেকে শুকনো খেজুর পতিত হওয়ার অনুরূপ। তিনি আরো বলেনঃ অথচ নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম একই সমান দীর্ঘ দুটি সূরা এক রাকাতে, সূরা ইযা ওকাআত এবং নূন-কে এক রাকাতে, সূরা সাআলা সাইলুন ও আন নাযিআত-কে এক রাকাতে, সূরা ওযাইলুল-লিল মুতাফফিফীন ও আবাসাহ-কে এক রাকাতে, সূরা মুদ্দাছছির ও মুযযামমিলকে এক রাকাতে, সূরা হাল আতা এবং লা-উকসিমু বি-ইয়াওমিল কিয়ামাহ্-কে এক রাকাতে, সূরা আম্মা ইয়াতাসাআলূনা ও আল-মুরসালাত-কে এক রাকাতে, সূরা দোখান এবং ইযাশ-শামসু কুওবিরাত-কে এক রাকাতে পড়তেন। ইমাম আবু দাউদ বলেনঃ এই তরতীব (বিন্যাস) ইবন মাসউদ (রাঃ) এর। ।