দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৪০৬
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সূরা নাজম পাঠ করেন এবং সিজদার আয়াত পাঠের পর সকলেই সিজদা করেন। কিন্তু এক ব্যক্তি সিজদা না করে স্বীয় হস্তে এক মুষ্টি মাটি বা কংকর নিয়ে নিজের কপাল পর্যন্ত উত্তোলন করে বলে, এটাই আমার জন্য যথেষ্ট। আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ) বলেন, আমি উক্ত ব্যক্তিকে কুফরী অবস্থায় মারা যেতে দেখেছি।