দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৪০৮
তিনি বলেন, একদা আমি আবু হুরায়রা (রাঃ) এর সাথে ইশার নামায আদায় করি। ঐ সময় তিনি সূরা ইযাস্-সামাউন শাক্কাত তিলাওয়াতের পর সিজদা (তিলাওয়াতের) আদায় করেন। আমি তাঁকে জিজ্ঞাসা করি, এটা কিসের সিজদা? তিনি বলেন, আমি এই সিজদা আবুল কাসেম (মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর পশ্চাতে আদায় করেছি এবং এটা আমি মৃত্যু পর্যন্ত আদায় করতে থাকব। ।