দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৪১০
তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মিম্বরের উপর অবস্থান কালে সূরা সাদ তিলাওয়াত করেন। তিনি সিজদার আয়াতে পৌঁছে মিম্বর হতে অবতরণ করে সিজদা আদায় করেন। ঐ সময় লোকেরাও তাঁর সাথে সিজদা আদায় করে। অতঃপর দ্বিতীয় দিনও তিনি উক্ত সূরা পাঠ করেন এবং যখন সিজদার আয়াতের নিকটবর্তী হন, তখন লোকেরা সিজদার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে। এমতাবস্থায় তিনি বলেনঃ এটা নবীর জন্য তওবাস্বরূপ। অথচ আমি তোমাদেরকে এর জন্য সিজদা দেয়ার উদ্দেশ্য প্রস্তুতি নিতে দেখছি। অতঃপর তিনি মিম্বরের উপর হতে অবতরণ করে লোকদের নিয়ে সিজদা করেন।