দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৪১৫
তিনি বলেন, যখন আমরা কাফেলার সাথে মদীনায় আসি তখন আমি ফজরের নামাযের পর লোকদেরকে নসীহত করতাম। এই সময় সিজদার আয়াত তিলাওয়াত করলে আমি সিজদা আদায় করতাম। ইবন উমার (রাঃ) আমাকে এরূপ করতে তিনবার নিষেধ করেন। আমি তাঁর কথায় কর্ণপাত না করায় তিনি পুনারায় আমাকে নিষেধ করে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বাকর (রাঃ), উমার (রাঃ) ও উছমান এর পশ্চাতে নামায আদায় করেছি। কিন্তু তাঁরা সূর্যোদয়ের পূর্বে সিজদায়ে তিলাওয়াতে আদায় করতেন না।