দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৪২৫
তিনি বলেন, একদা হাসান ইবন আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমাকে কয়েকটি বাক্য শিক্ষা দিয়েছেন, যা আমি বিতিরের নামাযে পাঠ করি। রাবী ইবন জাওয়াসের বর্ণনায় আছে “বিতিরের দুআ কুনূতে পড়ে থাকি”। তা হলঃ “আল্লহুমা ইহদিনী ফীমান হাদায়তা ওয়া আফিনী ফীমান আফায়তা ওয়া তাওয়াল্লানী ফীমান তাওয়াল্লায়তা ওয়া বারিকলী ফীমা আতায়তা ওয়াকিনী শাররা মা কাদায়তা, ইন্নাকা তাকদী ওয়ালা য়ুকদা আলায়কা ওয়াইন্নাহু লায়াযিল্লু মান ওয়ালায়তা ওলা য়াইযযু মান আদায়তা তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা। ।