আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৪২৭
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাযের শেষ রাকাতে এরূপ দুআ করতেনঃ “আল্লাহুম্মা ইন্নী আউযু বি-রিদাকা মিন সাখাতিকা ওয়া বি-মুআফাতিকা মিন উকূবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসী ছানা আলায়কা আন্তা কামা আছনায়তা আলা নাফসিকা।” উবাই ইবন কাব (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের (শেষ রাকাত) রুকুতে যাবার পূর্বে দুআ কুনূত পাঠ করতেন। উবাই ইবন কাব (রাঃ) নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পূর্ববর্তী হাদীছের অনুরূপ বর্ণনা করেছেন। হাফস ইবন গিয়াস সূত্রে ... উবাই ইবন কাব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাযে রুকূর পূর্বে দুআ কুনূত পাঠ করতেন। ফ(তিরমিযী, নাসাঈ, ইবন মাজা)। ইমাম আবু দাউদ বলেন, এরূপ বর্ণিত আছে যে, উবাই রমযানের শেষ পনের দিন দুআ কুনূত পাঠ করতেন।