দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৪২৯
তিনি বলেন, উমার ইবনুল খাত্তাব (রাঃ) লোকদের উবাই ইবন কাবের পিছনে তারাবীর নামায আদায় করার উদ্দেশ্যে একত্রিত করেন। ঐ সময় উবাই (রাঃ) তাদের নিয়ে রমযানের প্রথম বিশ দিন নামায আদায় করতেন এবং এর মধ্যে তিনি শেষ দশ দিন বিতিরের নামাযে দুআ কুনূত পাঠ করতেন। রমযানের শেষ দশ দিন তিনি স্বীয় গৃহে একাকী নামায আদায় করতেন। লোকেরা বলাবলি করত যে, উবাই (রাঃ) পলায়ন করেছেন। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, কুনূত সম্পর্কে যা কিছু উল্লেখ করা হয়েছে- এই হাদীস থেকে তার অনির্ভরযোগ্যতা প্রমাণিত হয়। অনন্তর উবাই এর সূত্রে “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির নামাযে কুনূত পড়তেন” বলে যা বর্ণিত হয়েছে উপরোক্ত হাদীসদ্বয়ে তার দূর্বলতা প্রমাণিত হয়।