দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৪৩৪
তিনি বলেন, একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আবু বাকর (রাঃ)-কে বলেনঃ আপনি বিতিরের নামায কোন সময় আদায় করেন? তিনি বলেন, রাত্রির পথম অংশে। অতঃপর তিনি উমার (রাঃ)-কে জিজ্ঞাসা করেন, আপনি কোন সময়ে বিতিরের নামায় আদায় করেন? তিনি বলেন, রাত্রির শেষ অংশে। তিনি আবু বাকর (রাঃ)-কে বলেনঃ সতর্কতা হেতু আপনি এর উপর আমল করতে থাকুন। তিনি উমার -কে বলেনঃ আপনি আপনার সামর্থ অনুযায়ী আমল করুন।