দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৪৪২
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এক মাস যাবৎ ইশার নামাযে কুনূতে নাযেলাহ্ পাঠ করেনঃ “ইয়া আল্লাহ! আপনি ওলীদ ইবন ওলীদকে মুক্তি দান করুন। ইয়া আল্লাহ! আপনি সালামা ইবন হিশামকে মুক্তি দিন। ইয়া আল্লাহ! আপনি সামর্থহীন দুর্বল মুমিনদেরকে নাজাত দান করুন। ইয়া আল্লাহ! আপনি আপনার দুশমনদের ধ্বংস করুন। ইয়া আল্লাহ! আপনি তাদের উপর ইউসুফ (আঃ)-এর সময়ের মত করাল দুর্ভিক্ষ আপতিত করুন।” একদা রাসূলুল্লাহ ফজরের নামাযের সময় তাদের জন্য এরূপ দুআ না করায় আমি তাঁকে স্মরণ করিয়ে দেই। তখন তিনি বলেনঃ তুমি কি দেখ না যে, তারা মুক্তিপ্রাপ্ত হয়ে মদীনাতে চলে এসেছে? ।