Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৪৪৯

প্রায় ১ মিনিট · ১০৭ শব্দ

তিনি বলেন, একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হয় যে, উত্তম আমল কোনটি? তিনি বলেনঃ নামাযের মধ্যে দীর্ঘক্ষণ দন্ডায়মান থাকা। অতঃপর তাকে জিজ্ঞেস করা হয়, কোন সদকাহ উত্তম? তিনি বলেনঃ সামর্থ না থাকা সত্ত্বেও দান করা। তাঁকে জিজ্ঞেস করা হয়, উত্তম হিজরত কোনটি? তিনি বলেনঃ আল্লাহ তাআলার হারাম বস্তুসমূহ হতে ফিরে থাকাই উত্তম হিজরত। অতঃপর তাঁকে জিজ্ঞাসা করা হয়, কোন জিহাদ উৎকৃষ্ট? তিনি বলেনঃ যে ব্যক্তি তার জান-মাল দিয়ে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করে। অতঃপর তাকে বলা হয়ঃ কোন ধরনের নিহত হওয়া উত্তম? তিনি বলেনঃ যে ব্যক্তি তার ঘোড়াসহ যুদ্ধের ময়দানে নিহত। ।

ছবি বানান