Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৪৫৬

প্রায় ১ মিনিট · ১৩৬ শব্দ

তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাঁর ঘর হতে বের হন, এসময় আমরা “সুফফাতে” (মসজিদে নববীর আঙ্গিনায়) অবস্থান করছিলাম। তখন তিনি জিজ্ঞাসা করেনঃ তোমাদের মধ্যে কে পছন্দ কর যে, প্রত্যুষে সে বাত্হা বা আকীক নামক ময়দানে গমন করবে, এবং সেখান হতে উজ্জল বর্ণের হৃষ্টপুষ্ট, বহুমুল্য দুইটি উট সংগ্রহ করবে, যার সংগ্রহে সে কোনরূপ অন্যায় করে নাই বা আত্মীয়তা বিচ্ছিন্নও করে নাই? তারা বলেন, আমরা সকলেই এটা পছন্দ করি। তিনি ইরশাদ করেনঃ যদি তোমাদের কেউ মসজিদে এসে আল্লাহর কিতাবের (কুরআনের) দুটি আয়াত শিক্ষা করে, তবে তা ঐ দুটি উট হতেও শ্রেয়। যদি সে ব্যক্তি তিনটি আয়াত শিক্ষা করে, তবে তা ঐরূপ তিনটি উট হতেও শ্রেয় হবে। এরূপ সে ব্যক্তি যত আয়াত শিক্ষা করবে, সে ততটি উটের চাইতেও অধিক উত্তম জিনিস প্রাপ্ত হবে। ।

ছবি বানান