দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৪৭১
আবদুল আলা ইবন হাম্মাদ, আব্দুল জাব্বার ইবনুল ওযারদ (রহঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি ইবন আবু মুলায়কাকে বলতে শুনেছি, উবায়দুল্লাহ ইবন আবু য়াযীদ বলেছেন, একদা আবু লুবাবা আমার পার্শ দিয়ে গমনকালে আমি তাঁকে অনুসরণ করতে থাকি। ঐ সময় তিনি তাঁর ঘরে প্রবেশ করলে আমিও তথায় প্রবেশ করি। সেখানে আমি শীর্ণদেহ ও জীর্ণ বস্ত্র পরিহিত অবস্থায় এক ব্যক্তিকে বলতে শুনি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ ঐ ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, যে স্পষ্টভাবে উত্তম সুরে কুরআন পাঠ করে না। রাবী বলেনঃ তখন আমি আবু মুলায়কাকে বলি, যে আবু মুহাম্মাদ! যদি কেউ এরূপে মধুর স্বরে তা পাঠ না করতে পারে? তিনি বলেন, সে ব্যক্তি তার সাধ্যানুযায়ী তা উত্তমরূপে তিলাওয়াতের চেষ্টা করবে।