Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৪৮০

প্রায় ১ মিনিট · ১১২ শব্দ

তিনি বলেন, আমার পিতা আমাকে এরূপ বলতে শুনেন যে, “ইয়া আল্লাহ! আমি আপনার নিকট জান্নাত, তার নিয়ামত ও সুখ-সৌন্দর্য ইত্যাদি কামনা করছি এবং আপনার নিকট দোজখের অগ্নি, তার লোহার জিঞ্জীর ও বেড়ী ইত্যাদি হতে পরিত্রাণ কামনা করি।' আমার পিতা বলেন, হে প্রিয় বৎস! আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, অতি সত্বর এমন এক সম্প্রদায় প্রকাশ পাবে, যারা দু’আর মধ্যে অতিরঞ্জন করবে। কাজেই তুমি তাদের অন্তর্ভুক্ত হইও না। যদি তোমাকে জান্নাত দান করা হয়, তবে তার যাবতীয় সুখ-সম্পদ, আরাম- আয়েশের উপকরনাদিসহ প্রদান করা হবে। আর যদি তোমাকে দোযখের আগুন হতে রক্ষা করা হয়, তবে অবশ্যই তুমি তার যাবতীয় কষ্ট মুসীবত হতেও নিষ্কৃতি পাবে।

ছবি বানান