Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৪৮৫

প্রায় ১ মিনিট · ৯৪ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ তোমরা দেয়ালে পর্দা দিও না। যে ব্যক্তি অন্যের বিনানুমতিতে তার চিঠির প্রতি নজর করে সে যেন দোজখের প্রতি দৃষ্টিপাত করল। তোমরা তোমাদের হাতের তালু উপরের দিকে করে দু’আ করবে, হাতের পিঠ উপরের দিকে করে নয় এবং দুআর শেষে (হাত) মুখমণ্ডলে মাসেহ করবে। ইমাম আবু দাউদ (রহঃ) বলেনঃ বিভিন্ন সনদে মুহাম্মাদ ইবন কা’ব (রহঃ) হতে এই হাদীছটি বর্ণিত হয়েছে। কিন্তু এর সমস্ত বর্ণনাই অগ্রহণযোগ্য। অবশেষে তিনি বলেনঃ দু’আর এই পদ্ধতি উত্তম, যদিও রিওয়ায়াত যইফ। ।

ছবি বানান