দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৪৯৩
মুসাদ্দাদ (রহঃ) ..... আবদুল্লাহ ইবন বুরায়দা (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে এরূপ দুআ করতে শুনেন “ইয়া আল্লাহ্! আমি তোমার নিকট প্রার্থনা করছি এবং আমি সাক্ষ্য প্রদান করছি যে, তুমিই আল্লাহ্ এবং তুমি ছাড়া কোন ইলাহ নাই। তুমি একক এবং অমুখাপেক্ষী যার কোন সন্তান নাই এবং যিনি কারও সন্তান নন যার সমকক্ষ কেউই নাই। “তখন তিনি বলেন, তুমিই আল্লাহ্র নিকট তাঁর নাম ধরে প্রার্থনা করেছ, যখন এরূপে কেউ দু’আ করে তখন আল্লাহ্ তা প্রদান করেন এবং এরূপে দু’আ করলে তিনি তা কবুল করে থাকেন। ।