Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৪৯৮

প্রায় ১ মিনিট · ১১১ শব্দ

তিনি বলেনঃ আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উমরাহ জন্য অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি প্রদান করে বলেনঃ হে আমার প্রিয় ভাই। তুমি দুআ করার সময় যেন আমাদের কথা ভুলে না যাও। অতঃপর উমার (রাঃ) বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই উক্তি “হে আমার প্রিয় ভাই” আমাকে এত খুশী করে যে, আমি যদি এর পরিবর্তে সমস্ত দুনিয়ার মালিক হতাম, তবুও এত খুশী হতাম না। রাবী শোবা বলেন, অতঃপর আমি আসেম (রহঃ) এর সাথে মদীনায় সাক্ষাত করলে তিনি আমাকে বলেনঃ তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার (রাঃ)-কে বলেনঃ হে ভ্রাতা। তুমি তোমার দুআর মধ্যে আমাদেরকেও শরীক কর। ।

ছবি বানান