Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৫০১

প্রায় ১ মিনিট · ৭১ শব্দ

মুসাদ্দাদ (রহঃ) .... হুমায়সাহ বিনতে য়াসির (রহঃ) য়ুসায়রাহ (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি তাঁকে এই মর্মে খবর দিয়েছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইয়ে ওয়াসাল্লাম তাঁদেরকে (মহিলা) তাকবীর (আল্লাহু আকবর), তাকদীস (সুবহানাল্লাহ) ও তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ) এর শব্দগুলিকে হিফাজত ও গণনার জন্য নির্দেশ দিয়েছেন এবং তিনি এসব আঙ্গুলের গিরার দ্বারা গণনা করতে বলেছেন। কেননা কিয়ামতের দিন আঙ্গুলসমূহকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এবং তারা এর স্বীকৃতি প্রদান করবে (সাক্ষ্য দিবে)। ।

ছবি বানান