আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৫০৮
তিনি বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে বলতে শুনেছি। রাবী সুলায়মানের বর্ণনায় আছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায শেষে বলতেনঃ আল্লাহুম্মা রাব্বানা ওয়া কুল্লি শায়ইন। আনা শাহীদুন ইন্নাকা আনতার রব্ব, ওয়াহদাকা লা শারীকা লাকা। আল্লাহুম্মা রাব্বানা ওয়া রব্বা কুল্লি শায়ইন, আনা শাহীদুন আন্না মুহামাদ্দান আবদুকা ওয়া রাসূলুকা। আল্লাহুম্মা রব্বানা ওয়া রব্বা কুল্লি শায়ইন, আনা শাহীদুন আন্নাল ইবাদা কুল্লাহুম ইখওয়াহ। আল্লাহুম্মা রব্বানা ওয়া রব্বা কুল্লি শায়ইন, ইজআলনী মুখলিসান লাকা ওয়া আহলী ফী কুল্লি সাআতিন ফিদ-দুনয়া ওয়াল আখিরাহ, ইয়া যাল-জালালে ওয়াল ইকরাম। ইসমা ওয়াস্তাজিব, আল্লাহু আকবারুল আকবার। আল্লাহু নূরুস-সামাওয়াতি ওয়াল আরদি। রাবী সুলায়মান ইবন দাউদ বলেনঃ রব্বুস-সামাওয়াতে ওয়াল-আরদি, আল্লাহু আকবারুল আকবার, হাসবিয়াল্লাহু ওয়া নিমাল ওয়াকীল আল্লাহু আকবারুল আকবার।