Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৫৩৮

প্রায় ১ মিনিট · ১৩৪ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তিখারার পদ্ধতি সম্পর্কে শিক্ষা দান করতেন, যেমন তিনি আমাদেরকে কুরআন পাঠ শিক্ষা দিতেন। তিনি আমাদের বলতেনঃ যখন তোমাদের কেউ কোনরূপ গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হবে, তখন এরূপ বলবেঃ “আল্লাহুম্মা ইন্নী আস্তাখীরুকা বে-ইল্‌মিকা, ওয়া আস্‌তাক্‌দিরুকা বে-কুদ্‌রাতিকা, ওয়া আস্‌আলুকা মিন্‌ ফাদ্‌লিকাল্‌ আজীম। ফাইন্নাকা তাক্‌দিরু ওয়ালা আক্‌দিরু, ওয়া তালামু, ওয়ালা আলামু ওয়া আন্‌তা আল্লামুল গুয়ূব। আল্লাহুম্মা ফাইন্‌ কুন্‌ত তা’লামু ইন্না হাযাল আম্‌রা (এখানে নির্ধারিত সমস্যাটির বিষয় উল্লেখ করতে হবে) খায়রান্‌ লী ফী দীনী, ওয়া মা’আশী ওয়া মাআদী, ওয়া আকিবাতি আম্‌রী ফা-আক্‌দির্‌হু লী ওয়া য়াস্‌সিরহু লী ওয়া বারিক লী ফীহে। আল্লাহুম্মা ওয়া ইন্‌ কুন্‌তা তা’লামুহু শার্‌রান্‌ লী মিছ্‌লাল্‌ আওয়াল ফা-আসরিফ্‌নী আনহু ওয়া আসরিফহু আন্নী ওয়াকদুর লী আল্‌-খায়রা হায়ছু কানা ছুম্মা আরদিনী বিহি, আও কালা ফী আজিলি আমরী ওয়া আযেলিহি। ।১

ছবি বানান