Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৫৬১

প্রায় ১ মিনিট · ১২৩ শব্দ

তিনি বলেন, আমি হাবীব আল-মালিকীকে বলতে শুনেছিঃ একদা জনৈক ব্যক্তি ইম্‌রান ইবনু হুসায়েন (রাঃ)-কে বলেন, হে আবু নুজায়েদ! আপনারা এমন সব হাদীস বর্ণনা করেন যার ভিত্তি কুরআনের মধ্যে আমাদের দৃষ্টিগোচর হয় না। একথায় ইমরান রাগান্বিত হয়ে তাকে বলেন, তোমরা কি কোরআনে এরূপ কোন নির্দেশ পেয়েছ যে, চল্লিশ দিরহামে এক দিরহাম যাকাত দিতে হবে? এত সংখ্যক ছাগলের জন্য একটি ছাগল যাকাত দিতে হবে? এত সংখ্যক উটের এত যাকাত দিতে হবে? অনুরূপ কোন নির্ধারিত নির্দেশ কুরআনে আছে কি? লোকটি বলল, না। তিনি বলেন, তোমরা এই যাকাতের বিস্তারিত নির্দেশ কোথায় পেয়েছে? তোমরা তা আমাদের নিকটে পেয়েছ এবং আমরা তা নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের নিকট পেয়েছি। তিনি এরূপভাবে অন্যান্য বিষয়ের কথাও উল্লেখ করেন।

ছবি বানান