Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৫৭৪

প্রায় ১ মিনিট · ১৩৩ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ ঘোড়া ও দাস-দাসীর যাকাত মাফ করা হয়েছে এবং চল্লিশ তোলা রৌপ্যের যাকাত হল এক দিরহাম বা এক তোলা। আর একশত নিরানব্বই তোলা পর্যন্ত রৌপ্যের কোন যাকাত নাই। অতঃপর রৌপ্যের পরিমাণ দুইশত তোলা হলে পাঁচ দিরহাম যাকাত দিতে হবে (প্রতি চল্লিশ তোলায় এক তোলা হিসাবে)। ইমাম আবু দাউদ বলেন, এই হাদীস আবু আওয়ানার মত আ’মাশও রাবী আবু ইসহাক হতে বর্ণনা করেছেন। শাইবান আবু মুআবিয়া ও ইবরাহীম ইব্‌ন তাহমান (রহঃ) আবু ইসহাকের সূত্রে, তিনি আল-হারিসের সূত্রে-তিনি আলী (রাঃ) এর সূত্রে এবং তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট থেকে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। নুফায়লীর সূত্রে বর্ণিত হাদীস শোবা, সুফিয়ান প্রমুখ আবু ইসহাকের সূত্রে, তিনি আসিমের সূত্রে, তিনি আলী (রাঃ) এর সূত্রে বর্ণনা করেছেন, কিন্তু মারফূ সূত্রে নয়।

ছবি বানান