আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৫৮২
মুহাম্মাদ ইব্ন য়ূনুস (রহঃ) .... যাকারিয়া ইব্ন ইস্হাক (রহঃ) হতে উপরোক্ত সনদে পূর্বের হাদীস বর্ণিত হয়েছে। রাবী মুসলিম ইব্ন শোবা (রহঃ) এই বর্ণনায় বলেনঃ শাফী ঐ বকরীকে বলা হয় যা গর্ভবতী। ইমাম আবু দাউদ (রহ) বলেন, আমি যাকাত সম্পর্কীয় নির্দেশনামাটি হিমসে আব্দুল্লাহ ইব্ন সালেমের গ্রন্থে পাঠ করেছি। তা আমর ইব্নুল হিমসীর বংশধরদের নিকট সংরক্ষিত ছিল। রাবী বলেন, ইয়াহ্ইয়া ইব্ন জাবের জুবায়ের ইব্ন নুফায়ের হতে, তিনি আব্দুল্লাহ্ ইব্ন মুআবিয়া হতে, তিনি গাদিরাহ কায়েস হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ তিন ধরনের লোক যারা এরূপ করবে, তারা পরিপূর্ণ ঈমানের স্বাদ প্রাপ্ত হবে, যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহ্র ইবাদতে লিপ্ত থাকে এবং স্বীকার করে যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই; যে ব্যক্তি প্রতি বছর তার মালের যাকাত হিসাবে উত্তম মাল প্রদান করে এবং বৃদ্ধ বয়সের, রোগগ্রস্ত, ত্রুটিপূর্ণ, নিকৃষ্ট মাল প্রদান করে না, বরং মধ্যম ধরনের মাল প্রদান করে এবং আল্লাহ তোমাদের নিকট তোমাদের উত্তম মাল চান না এবং নিকৃষ্ট মাল প্রদান করতেও নির্দেশ দেন নাই।