Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৫৮৪

প্রায় ১ মিনিট · ১৩৫ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মুআয (রাঃ)-কে ইয়ামানে প্রেরণের সময় বলেনঃ তুমি এমন এক সম্প্রদায়ের নিকট যাচ্ছ যারা “আহ্‌লে কিতাব” (অর্থাৎ ঐশী গ্রন্থের অধিকার)। অতএব তুমি তাদেরকে নিম্নোক্ত কথা গ্রহণে আহব্বান করবেঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ”। যদি তারা তা স্বীকার করে নেয় তবে, তুমি তাদের বলবে যে, আল্লাহ তাআলা তাদের উপর দিনরাত পাঁচ ওয়াক্ত নামায ফরয করেছেন। যদি তারা তা মেনে নেয় তবে তাদের ধনীদের নিকট হতে তা গ্রহণ করে গরীবদের মধ্যে বিতরণ করবে। যদি তারা তা মেনে নেয় তবে তুমি তাদের উত্তম মাল (যাকাত স্বরূপ) গ্রহণ করা হতে বিরত থাকবে এবং তুমি ময্‌লুমের (অত্যাচারিতের) বদ-দু’আকে ভয় করবে। কেননা তার দু’আ ও আল্লাহ্‌র মধ্যে কোন প্রতিবন্ধক নাই (অর্থাৎ মজ্‌লুমের বদ-দু’আ বিনা বাধায় আল্লাহ্‌র নিকট পৌছে যায়)। ।

ছবি বানান