Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬০০

প্রায় ১ মিনিট · ১২১ শব্দ

তিনি বলেন, বনী মুতআন্‌ গোত্রের সদস্য হিলাল (রাঃ) রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের নিকট তাঁর মধুর উশর নিয়ে উপস্থিত হন। তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট সালবা’ নামক উপত্যকাটি জায়গীর চান। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম উক্ত উপত্যকা তাকে জায়গীর দেন। অতঃপর উমার ইব্‌নুল খাত্তাব (রাঃ) যখন খলীফা নির্বাচিত হন, তখন সুফিয়ান ইব্‌ন ওয়াহ্‌ব তাঁর সম্পর্কে জানতে চেয়ে একখানি পত্র লেখেন। এর জবাবে উমার তাঁকে লিখে জানান, সে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মধুর যে উশর দিত তা যদি তোমাকে দিতে থাকে তবে সালবা উপত্যকায় তার জায়গীর বহাল রাখ। অন্যথায় তা বনের মৌমাছি হিসেবে গন্য হবে এবং যে কোন ব্যক্তি তার মধু খেতে পারবে।

ছবি বানান