Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬২৬

প্রায় ১ মিনিট · ১১১ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি ভিক্ষা চায় অথচ তার নিকট যা আছে তা তার জন্য যথেষ্ট, সে কিয়ামতের দিন স্বীয় চেহারায় অসংখ্য জখম, নখের আঁচড় ও ক্ষত সহ আগমন করবে। জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলাল্লাহ্‌! ধনী কে? তিনি বলেনঃ পঞ্চাশ দিরহাম অথবা পঞ্চাশ দিরহাম মূল্যের পরিমাণ স্বর্ণ (যার কাছে থাকবে সে ভিক্ষা করতে পারবে না)। তিরমিযী, ইব্‌ন মাজা, নাসাঈ, আহ্‌মাদ)। ইয়াহ্ইয়া (রহঃ) বলেন, আবদুল্লাহ ইবন উছমান (রহঃ) সুফিয়ানকে বলেন, আমার স্মরণ আছে যে, শোবা (রহঃ) হাকীমের সূত্রে হাদীস বর্ণনা করেন না। সুফিয়ান বলেন, যুবায়দ মুহাম্মাদ ইবন আবদুর রহমান ইবন ইয়াযীদের সূত্রে তা আমাদের কাছে বর্ণনা করেছেন।

ছবি বানান