Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬৩০

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

আবদুল্লাহ ইব্‌ন মাসলামা (রহঃ) .... যিয়াদ ইবন্‌ হারিছ আস-সুদাঈ (রাঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে তাঁর নিকট বায়আত গ্রহন করি। অতঃপর তিনি একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেন, অতপর বলেন, তাঁর নিকট এক ব্যক্তি এসে বলে, আমাকে কিছু যাকাতের মাল দান করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাকে বলেনঃ আল্লাহ্‌ তাআলা সদ্‌কার তাঁর নবী ও অন্যের নির্দেশের উপর সন্তুষ্ট হননি, বরং তিনি এ ব্যাপারে স্বয়ং নির্দেশ প্রদান করেছেন এবং তা আট শ্রেনীর লোকের মধ্যে বিভক্ত করেছেন। যদি তুমি তাদের অন্তর্ভুক্ত হও তবে আমি অবশ্যই তোমাকে তোমার হক প্রদান করব।

ছবি বানান