দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬৩৪
মহানবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেনঃ ধনী ব্যক্তি ও সুঠাম দেহের অধিকারী কর্মক্ষম ব্যক্তির জন্য যাকাত গ্রহণ (বা তাদের যাকাত প্রদান) বৈধ নয়। আবু দাউদ (রহঃ) বলেন, সুফ্য়ান (রহঃ) সা’দ ইব্ন ইবরাহীমের সূত্রে ইবরাহীমের অনুরূপ নকল করেছেন। শোবা (রহঃ) সা’দের সূত্রে 'লিযী মিররাতিন কাবিয়্যীন' শব্দ সহকারে বর্ণনা করেছেন। কোন বর্ণনায় 'লিযী মিররাতিন কাবিয়্যীন' আর কোন বর্ণনায় 'লিযী মিররাতিন সাবিয়্যীন' শব্দ সহকারে এসেছে। আতা ইব্ন যুহাইর বলেন যে, তিনি আবদুল্লাহ ইব্ন আমর (রাঃ) এর সাথে সাক্ষাত করলে তিনি বলেন, শক্ত সবল ও সুঠাম দেহের অধিকারী লোকদের জন্য যাকাত গ্রহণ বৈধ নয়। ।