Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬৩৭

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করছেনঃ ধনী ব্যক্তির জন্য যাকাত গ্রহণ করা হালাল নয়। অবশ্য যারা আল্লাহ্‌র রাস্তায় থাকে, অথবা মুসাফির, অথবা কারো দরিদ্র প্রতিবেশী যদি যাকাত হিসাবে কিছু মাল প্রাপ্ত হয়ে তা তার ধনী প্রতিবেশীকে উপঢৌকন হিসাবে দান করে অথবা দাওয়াত করে খেতে দেয়, তবে তা তাদের (ধনীদের) জন্য বৈধ বা হালাল। ইমাম আবু দাউদ বলেনঃ ফারাস ও ইব্‌ন আবু লায়লা মিলিত সনদে আবু সাঈদ হতে মহানবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামএর অনুরূপ হাদীছ বর্ণনা করেছেন।

ছবি বানান