আবু দাউদ শরীফ - হাদীস নং ১৬৪
মুহাম্মাদ ইবনুল আলা .... আমাশ (রহঃ) হতে উপরোক্ত হাদীছের অনুরূপ বর্ণিত। রাবী আলী (রাঃ) বলেন, ধর্মের ভিত্তি যদি রায়ের উপর নির্ভরশীল হত- তবে পায়ের উপরের অংশ মাসেহ্ না করে নিম্নাংশ মাসেহ্ করাই উচিত ছিল। বস্তুতঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর পায়ের মোজার উপরের অংশে মাসেহ্ করেছেন। ওয়াকী (রহঃ) আমাশ হতে উপরোল্লিখিত সনদে হাদীছটি বর্ণনা করেছেন। তিনি (আলী) বলেন, আমার মতে পায়ের উপরের অংশ মাসেহ্ না করে- নিম্নাংশ মাসেহ্ করাই উচিত। তবে আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পায়ের উপরের অংশ মাসেহ্ করতে দেখেছি। ইবনু আবূদে খায়ের তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আলী (রাঃ)-কে উযূ করার সময় পায়ের উপরের অংশ মাসেহ্ করতে দেখেছি। তিনি আরো বলেন, যদি আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরূপ করতে না দেখতাম ... অতঃপর তিনি পূর্ব হাদীছটি বর্ণনা করেন।