আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬৪২
হিশাম ইব্ন আম্মার (রহঃ) ..... আওফ ইব্ন মালিক (রাঃ) বর্ণনা করেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের খিদমতে সাতজন বা আটজন অথবা নয়জন উপস্থিত চিলাম। তখন তিনি বলেন, তোমরা কি আল্লাহ্র রাসূলের নিকট বায়আত গ্রহণ করবে না? আর আমরা অল্পদিন আগেই বায়আত গ্রহণ করেছিলাম। আমরা বলি, আমরা তো আপনার নিকট বায়আত হয়েছি, (এই উদ্দেশ্যে যে, হয়ত তিনি তা ভুলে গিয়েছেন)। তিনি এইরূপ তিনবার বলেন (যাতে আমরা মনে করি যে, তিনি পুনর্বার বায়আত গ্রহণের জন্য বলেছেন)। তখন আমরা আমাদের হাত সম্প্রসারিত করি এবং তাঁর নিকট বায়আত গ্রহণ করি। (আমাদের) একজন বলেন, ইয়া রাসূলা্ল্লাহ্! আমরা তো (পূর্বে) আপনার নিকট বায়আত হয়েছি, এখন কিসের জন্য আপনার নিকট বায়আত গ্রহণ করব? তিনি বলেনঃ (এর উপর যে,) তোমরা আল্লাহ্র ইবাদাত করবে এবং তাঁর সাথে কিছুই শরীক করবেন। অতঃপর তিনি অনুচ্চ কন্ঠে বলেঃ তোমরা লোকদের নিকট কিছুই সওয়াল করবে না। রাবী আওফ (রাঃ) বলেনঃ এদের কোন কোন ব্যক্তির (সফরকালে) চাবুক নীচে পড়ে গেলে তা উঠিয়ে দেওয়ার জন্য অন্যকে বলতেন না। ।