দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬৪৪
আনসারদের কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের নিকট কিছু প্রার্থনা করে। তিনি তাদের কিছু দান করলে তারা পুনরায় প্রার্থনা করে। অতঃপর তিনি বারবার তাদের দান করতে থাকায় তাঁর (সম্পদ) শেষ হয়ে যায়। তখন তিনি বলেনঃ আমার নিকট গচ্ছিত আর কোন সম্পদ নাই। আর যে ব্যক্তি অন্যের নিকট প্রার্থনা করা থেকে বিরত থাকবে, আল্লাহ্ তাআলা তাকে পবিত্র করবেন; যে অমুখাপেক্ষী হবে, আল্লাহ্ তাআলা তাকে অমুখাপেক্ষী করবেন। আর যে ব্যক্তি আল্লাহ্র নিকট সবর (ধৈর্য) কামনা করবে, আল্লাহ্ তাকে তা দান করবেন। বস্ততঃ সবরের চাইতে উত্তম জিনিস কাউকে দান করা হয় নাই। ।