Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬৬৯

প্রায় ১ মিনিট · ১২৫ শব্দ

তিনি বলেন, আমার পিতা নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হওয়ার জন্য অনুমতি প্রার্থনা করেন। অতঃপর তিনি তার খুবই নিকটবর্তী হয়ে তার জামা তুলে চুমা দিতে থাকেন এবং তাকে জড়িয়ে ধরেন। অতঃপর তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! এমন কি জিনিস আছে, যা প্রদানে বাধা দেওয়া জায়েয নয়? তিনি বলেনঃ পানি। তিনি পুনরায় বলেনঃ ইয়া নবীআল্লাহ! আর কি জিনিস আছে, যা প্রদানে বাধা দেওয়া বৈধ নয়? তিনি বলেনঃ লবন। তিনি আবার জিজ্ঞাসা করেন। ইয়া নবীআল্লাহ! আরো কি বস্তু আছে যা হতে অন্যকে নিষেধ করা জায়েয নয়? তিনি বলেনঃ যদি তুমি কোন ভাল কাজ কর, তবে তা তোমার জন্য কল্যাণকর (অর্থাৎ সাধারণ প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদানে বাধা দান করা উচিত নয়)। ।

ছবি বানান