দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬৭৫
ইস্হাক ইব্ন ইসমাইল (রহঃ) ..... ইয়াদ ইব্ন আবদুল্লাহ্ ইব্ন সা’দ (রহঃ) আবু সাঈদ আল্-খুদরী (রাঃ)-কে বলতে শুনেনঃ জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করলে নবী করীম সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সমবেত জনতাকে দানস্বরূপ কাপড় প্রদান করতে নির্দেশ দেন। সাহাবীগণ কাপড় দান করলে তিনি ঐ ব্যক্তিকে দুইটি কাপড় প্রদানের নির্দেশ দেন। অতঃপর তিনি সকলকে দানের জন্য উদ্বুদ্ধ করলেন। ঐ ব্যক্তি তার একটি কাপড় (দানের জন্য) নিক্ষেপ করলে তিনি তাকে ধমক দিয়ে বললেনঃ তোমার কাপড় ফেরত নাও। ।