Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬৮৬

প্রায় ১ মিনিট · ১০১ শব্দ

তিনি বলেন, যখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের নিকট মহিলারা বায়আত গ্রহণ করে তাদের মধ্যে একজন স্থুলদেহী মহিলাও ছিলেন, সম্ভবত তিনি মুদার গোত্রভুক্ত ছিলেন। তিনি উঠে বলেন ইয়া নবীয়াল্লাহ! আমরা তো আমাদের পিতা ও সন্তানদের উপর নির্ভরশীল। ইমাম আবূ দাউদ বলেন, আমার অত্র হাদীছে “আমাদের স্বামীদের উপর নির্ভরশীল” কথা আছে। অতএব তাদের সম্পদে আমাদের জন্য কি বৈধ? তিনি বলেনঃ তোমরা তাজা খাদ্য আহার কর এবং এবং উপঢৌকন দাও। আবু দাউদ (রহঃ) বলেন, ’তাজা’ শব্দটি দ্বারা রুটি, শাকসবজি ও তাজা খেজুর বুঝানো হয়েছে। আবু দাউদ আরও বলেন, আছ-ছাওরী ইউনুসের সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।

ছবি বানান