Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১৬৯

প্রায় ২ মিনিট · ২০৩ শব্দ

তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে অবস্থান করার সময়ে আত্ননির্ভরশীল হয়ে নিজেদের যাবতীয় কাজ এমনকি উট চরানোর দায়িত্বও আমাদের নিজেদের মধ্যে পালাক্রমে ভাগ করে নিতাম। রাবী বলেন, একদা আমার উপর উট চরানোর দায়িতু থাকাকালে আমি যখন সন্ধ্যায় উটসহ প্রত্যাবর্তন করি, তখন আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভাষণরত পাই। আমি তাকে তখন বলতে শুনেছি তোমাদের যে কেউ উত্তমরূপে উযূ (ওজু/অজু/অযু) করে অতি বিনয়ের সাথে ও একাগ্র চিত্তে দুই রাকাত নামায আদায় করে; তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এতদশ্রবণে আমি খুশিতে বাগ বাগ হয়ে বলে উঠিঃ বাহ্ বাহ্! এটা কতই না উত্তম প্রাপ্তি। অতঃপর সেখানে পূর্ব হতে উপস্থিত- আমার সাম্মুখের এক ব্যাক্তি বলে উঠল হে উকবা! এর চেয়ে উত্তম বস্তু আছে। অতঃপর আমি তাকিয়ে দেখি তিনি ছিলেন উমার ইবনুল খাত্তাব (রাঃ)। তখন আমি তাকে জিজ্ঞাসা করি, হে আবূ হাফসা তা কি? জবাবে তিনি বলেন, তুমি এখানে আগমনের একটু পূর্বে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ তোমাদের যে কেউ উত্তমরূপে উযূ (ওজু/অজু/অযু) করার পর এরূপ বলেঃ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ তার জন্যে আটটি জান্নাতের সমস্ত দরজা খোলা হবে বা খুলে যাবে। সে ব্যক্তি সেচ্ছায় যে কোন জান্নাতে প্রবেশ করতে পারবে।

ছবি বানান