দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬৯৪
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ আল্লাহ্ তাআলা ইরশাদ করেছেনঃ আমি ’রহমান’, আর আত্নীয় সম্পর্ক হল ’রাহেম’। আমি আমার নাম হতে তা বের করেছি। কাজেই যে ব্যক্তি আত্নীয়ের সঙ্গে সম্পর্ক অটুট রাখে, আমি তার নিকটবর্তী হই। আর যে ব্যক্তি আত্নীয়তা ছিন্ন করে আমি আমার সম্পর্কও তার সাথে ছিন্ন করি। ।