Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭০১

প্রায় ২ মিনিট · ২৩০ শব্দ

তিনি বলেনঃ আমি ইয়াযীদ ইব্‌ন সূহান ও সুলায়মান ইব্‌ন রাবীআর সাথে একত্রে যুদ্ধ করেছি। আমি পথিমধ্যে একটি চাবুক পেলাম। আমার স্বাথীদ্বয় আমাকে বলেনঃ তা ফেলে দাও (কেননা তা অন্যের মাল)। আমি বললাম, না, যদি আমি এর মালিককে পাই (তবে তাকে এটা ফেরত দেব) অন্যথায় আমি নিজে তা ব্যবহার করব। রাবী বলেনঃ অতঃপর আমি হজ্জ সমাপন করে মদীনায় উপনীত হই এবং (এ সম্পর্কে) উবাই ইব্‌ন কা’ব (রাঃ) কে জিজ্ঞাসা করি। তিনি বলেনঃ আমি একটি থলে পেয়েছিলাম, যার মধ্যে একশত ’দীনার’ ছিল। আমি (তা নিয়ে) নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের খিদ্‌মতে হাজির হলে তিনি বলেনঃ তুমি এক বছর যাবত এ (প্রাপ্ত মাল) সম্পর্কে ঘোষণা দিতে থাক। আমি পূর্ণ এক বছর যোষণা দেওয়ার পর তার নিকট উপস্থিত হই। তিনি আরো এক বছরের জন্য ঘোষণা দিতে বলেন। আরো এক বছর ঘোষণা দেওয়ার পর পুনরায় তার খিদমতে হাযির হলে তিনি আরো এক (তৃতীয়) বছরের জন্য ঘোষণা দিতে নির্দেশ দেন। আমি আরো এক বছর ঘোষণা দিতে থাকি। অতঃপর তার নিকট উপস্থিত হয়ে বলি, আমি এর মালিকের কোন সন্ধান পাইনি। তিনি বলেনঃ এর সংখ্যা নিরূপণ কর এবং এর থলি ও মুখ বাধার রশি হেফাযত কর। এমতাবস্থায় যদি এর মালিক আসে (আসে তাকে তা দিয়ে দিবে)। আর যদি সে না আসে, তবে তুমি তা কাজে লাগাবে। রাবী (শোবা) বলেনঃ “এর ঘোষণা দিতে থাক” কথাটি তিনি (সালামা) তিন বার না একবার বলেছেন তা আমার মনে নেই। ।

ছবি বানান