দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭১৪
আলী ইব্ন আবু তালিব (রাঃ) পথিমধ্যে পতিত কিছু দীনার পান। তিনি তা ফাতিমা (রাঃ) এর নিকট নিয়ে এলে তিনি সেই সম্পর্কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন। তিনি বলেনঃ তা আল্লাহ প্রদত্ত রিযিক। অতঃপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তা দ্বারা খাদ্যদ্রব্য কিনে ভক্ষণ করেন এবং আলী (রাঃ) ও ফাতিমা -ও ভক্ষণ করেন। এর কিছু পর এক মহিলা আগমন করে, যে হারানো দীনার অনুসন্ধান করছিল। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেনঃ হে আলী তুমি তার দীনার পরিশোধ কর।