দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭২০
তিনি বলেন, আমি বাওযীজ নামক স্থানে জারীর (রাঃ) এর সাথে ছিলাম। রাখাল গরুর পালসহ উপস্থিত হলে তার মধ্যে বাইরের একটি গরুও ছিল। জারীর (রাঃ) তাকে জিজ্ঞাসা করেন, এটা কোথা থেকে এলো? রাখাল বলল, আমাদের গরুর সাথে এসে যোগ দিয়েছে, কে তার মালিক জানিনা। জারীর (রাঃ) বলেন, পাল থেকে এটা বের করে দাও। আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ পথভ্রষ্ট ব্যক্তিই হারানো পশুকে আশ্রয় দেয়। ।