দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭৩০
তিনি বলেন, লোকেরা হজ্জে আসত, কিন্তু সাথে কোন পাথেয় আনতো না। আবূ মাস্’ঊদ (রাঃ) বলেন, ইয়ামানের অধিবাসীদের অথবা ইয়ামানের কিছু লোক হজ্জে আসত, কিন্তু সাথে পাথেয় আনতো না বরং তারা বলতো, আমরা (আল্লাহ্ তা’আলার ওপর) তাওয়াক্কুলকারী। বরং এরা লোকের উপর নির্ভরশীল হতো এবং ভিক্ষা করতো। তখন আ্ল্লাহ্ তা’আলা এই আয়াত নাযিল করেনঃ তোমরা তোমাদের সাথে পাথেয় লও, আর উত্তম পাথেয় হলো তাকওয়া বা আল্লাহ্ ভীতি।’’