Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭৩৪

প্রায় ১ মিনিট · ৬৮ শব্দ

তিনি বলেন, হজ্জের প্রাথমিক সময়ে লোকেরা মিনা, আরাফা ও যুল-মাজাযের বাজারে এবং হজ্জের মওসুমে বেচাকেনা করতো। এরপর তারা ইহরাম অবস্থায় বেচাকেনা করতে শংকাবোধ করে। তখন আল্লাহ্ তা’আলা এই আয়াত নাযিল করেনঃ (অর্ধ): ’’তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করাতে তোমাদের কোন পাপ নেই- হজ্জের মওসুমে’’। উবায়দ ইবন উমায়ের বলেন যে, তিনি (ইবন আব্বাস তাঁর মাসহাফে উপরোক্ত পাঠ করতেন।

ছবি বানান