দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭৩৬
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওহা নামক স্থানে ছিলেন। ঐ সময় তাঁর সাথে একদল সাওয়ারীর সাক্ষাৎ হয়। তিনি তাঁদের সালাম করেন, আপনারা কারা? সাহাবীগণ বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা শুনে এক মহিলা ভীত-সন্ত্রস্ত হয়ে ছোট বাচ্চার বাহু ধরে স্বীয় হাওদা হতে বাইরে আসেন এবং বলেন, ইয়া রাসূলাল্লাহ্! এর জন্য হজ্জ আছে কি? তিনি বলেন, হ্যাঁ, এবং তোমার সাওয়াব হবে।