দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭৫৬
তিনি বলেন, উমার (রাঃ) একটি বুখতী* উট কুরবানীর পশু হিসাবে প্রেরণ করেন। এরপর তাঁকে এর বিনিময়ে তিনশ’ দীনার প্রদানের প্রস্তাব করা হয়। তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমি কুরবানীর জন্য একটি বুখতী প্রাপ্ত হই, কিন্তু এর বিনিময়ে আমাকে তিনশ’ দীনার দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আমি কি তা বিক্রয় করে দিব, আর ঐ মূল্যে অন্য একটি উট ক্রয় করব? তিনি বলেনঃ না, তুমি বরং এটিই কুরবানী কর। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এজন্য বিক্রয় করতে নিষেধ করেন যে, উমার তা ইশ’আর করেছিলেন।