দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১৭৬
কুতায়বা ইবনু সাঈদ সাঈদ .... ইবনুল মূসাইয়্যাব ও আব্বাদ ইবনু তামীম উভয়েই তাঁদের চাচা হতে বর্ণনা করেছেন যে, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে উপস্থিত হয়ে অতিযোগ করেন যে, সে নামাযের মধ্যে অনুভব করে যে- তার পিছনের রাস্তা হতে বায়ু নির্গত হয়েছে। জবাবে তিনি বলেনঃ যে পর্যন্ত কেউ বায়ু নির্গমনের শব্দ বা দুর্গন্ধ না পাবে ততক্ষণ নামায পরিত্যাগ করবে না।