দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭৬০
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে কুরবানীর একটি উট হাঁকিয়ে নিয়ে যেতে দেখে বলেন, এর পিঠে আরোহণ করে চলে যাও। লোকটি বলল, এটা তো কুরবানীর পশু। তিনি আবার বলেন, তুমি এর পিঠে আরোহণ কর। দ্বিতীয় অথবা তৃতীয়বারে তিনি লোকটিকে বলেন, তোমার জন্য দুঃখ হয়, তুমি এর পিঠে আরোহণ কর।